শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৬

Laksam Pic Road Accident Lash-2

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৩ জনসহ নিহত হয়েছে ৫ জন।

শনিবার (২৭ আগষ্ট) দিবাগত রাতে কুমিল্লা-নোয়াখালী সড়কের চিলোনিয়া ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৪ জন পুরুষ এবং একজন নারী। নিহতরা হলেন, নোয়াখালির সদর উপজেলার চর ঘরিয়া এলাকার আইয়ুব আলীর ছেলে ইউনুস মিয়া (৬৫), ইউনুস মিয়ার স্ত্রী সামুনা বেগম (৫০) এবং ছেলে ফারুক হোসেন (২৮)। অপর দুইজন নোয়াখালীর কমলনগর উপজেলার চরবসু গ্রামের নুরুন্নবী (২৮) এবং বরইপুর গ্রামের লাতু মিয়া (২৭) ।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আহমেদ জানান , রাতে নোয়াখালী থেকে ঢাকাগামী একটি নোহা মাইক্রোবাস লাকসামের চিলোনিয়া এলাকায় এলে নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজের পাশের খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। দ্রুত গতিতে গাড়ি চালানো কিংবা চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারনে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।

তারা তাদের বিদেশ ফেরত স্বজনকে বাড়ি ফিরিয়ে আনতে ঢাকায় যাচ্ছিলো। দুর্ঘটনাকবলিত গাড়ীটি কুমিল্লা লালমাই হাইওয়ে ফাড়িতে রাখা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি