পূর্বাশা ডেস্ক:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকান্ডের সঙ্গে আওয়ামী লীগের নেতারা জড়িত বলে মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী প্রজন্ম ‘৭১’ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘গণতন্ত্র পূণরুদ্ধারের সংগ্রাম ও জাতীয় ঐক্য’ শীর্ষক এ সভায় তিনি বলেন, আমি আওয়ামী লীগের নেতাদের একটি একটি করে নাম বলতে পারবো, যারা জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত। যারা আওয়ামী লীগ সরকারের এমপি থেকে মন্ত্রীত্ব পর্যন্ত হয়েছেন।
রাপমাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প যেকোনো মূল্যই বন্ধ করা হবে বলে সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করনে তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প রুখতে বিএনপি রাস্তায় নামুক বা না নামুক, জনগণ অবশ্যই বিএনপি চেয়ারপারসনের আহ্বানে রাস্তায় নামবে।
হান্নান শাহ বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধ করতে যারা আন্দোলন করছে তাদেরকে আমি সাবাস দেই। আর তাদেরকে বলতে চাই, রামপালে বিদ্যুৎ কেন্দ্র হতে দেওয়া হবে না।
ঢাকার যানজট প্রসঙ্গে বিএনপির এই জোষ্ঠ নেতা বলেন, প্রধানমন্ত্রী তথাকথিত সিক্রিটির নামে তার যাওয়ার সময় মানুষকে রাস্তা দিয়ে হাটতে বাধ্য করেন। এতেই বুঝা যায় তার ‘ প্রধানমন্ত্রী’ জনপ্রিয়তা কত।
রামপাল নিয়ে বেশী কথা বললে বিদ্যুৎ বন্ধ করে দেবো- প্রধানমন্ত্রীর এই বক্তব্যে উল্লেখ করে তিনি বলেন, দেশের গণবিরোধী শক্তিরাই এধরেন কথা বলে। আমি প্রধানমন্ত্রী বলতে চাই, রাসপালে বিদ্যুৎ প্রকল্প বন্ধ করতে আমরা আন্দোলন করবো। পারলে আপনি বিদ্যুৎ বন্ধ করে দেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যে উইড্রো করে নেওয়ার জন্য আহ্বান জানান।
জঙ্গি সম্পর্কে সরকার জনগণকে যে তথ্য দিয়েছে, এতে তারা বিভ্রান্ত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সরকার চাইলে জঙ্গিদের কারা জীবিত ধরতে পারতেন। কিন্তু তারা ‘সরকার’ সেটা করেননি।
বিএনপির এ নেতা বলেন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমদে ভারতে পাওয়া যায়। এটা তথনই সম্ভব যখন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ভারতের গোয়ান্দা সংস্থাকে সহযোগিতা করবে।
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানায় না। কারণ বাব- দাদারা বাকশাল প্রতিষ্ঠিত করে গিয়েছেন।
তিনি বলেন, গুলশানের ঘটনায় সুষ্ঠু তদন্ত হয়নি। এরপর কল্যাণপুরের ঘটনাও সঠিক তথ্য জনগণকে দেওয়া হয়নি। আর এখন নারায়াণগঞ্জে তামিমকে হত্যা করা হলো। শুনেছি তামিম ভারতে ছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, তিনি ভারত থেকে নায়ারাণগঞ্জের আওয়ামী লীগের নেতার বাড়িতে কিভাবে আসলেন। এসময় তিনি গুলশানে জঙ্গি হামলাসহ সকল ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
আইনশৃঙ্খলা বাহিনী যেসকল বিচারবর্হিভূত হত্যা করছে তার বিচার এক সময় হবে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে তিনি বলেন, সর্বদলীয় মিটিং ডেকে জঙ্গিবাদ রুখতে জাতীয় ঐক্য গঠন করুন। এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিন।
আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইমলাম রিপনের সভাপতিত্বে সভায় জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ বক্তব্যে রাখেন।























































