স্টাফ রিপোর্টার ঃ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রায় পুনর্বিবেচনার বা রিভিউ আবেদনের উপর আজ শুনানি শেষ হয়েছে।
আগামী ৩০শে অাগষ্ট মঙ্গলবার চূড়ান্ত রায় দেবেন আদালত।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ প্রথম দিনের মতো শুনানি নেন। এরপর আজ রোববার পরবর্তী শুনানি করা হয়।
এর আগে ১৯শে জুন ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন মীর কাসেম আলী।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলো। পরে মি. আলী ঐ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর শেষ আইনি সুযোগ এই রিভিউ আবেদন।
এ আবেদনে রায়ের কোন পরিবর্তন না হলে তার সামনে কেবল অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ থাকবে।
চলতি বছর ৮ই মার্চ মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।























































