পূর্বাশা এক্সক্লুসিভ
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কথা বলার মানুষের অভাবও বাড়তে থাকে। কথা বলার মানুষই খুঁজে পাওয়া দায় হয়ে যায়। তাই বলে কি বসে থাকবেন! বয়স্করা চাইলে সোশ্যাল মিডিয়ায় কথা বলে সময় কাটাতে পারেন। মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষক উইলিয়াম কোপিক জানিয়েছেন, বেশি বয়সেও সুস্থ থাকতে চাইলে সোশ্যাল মিডিয়ায় যতখুশি চ্যাট করুন। এতে রক্তচাপ ও ডায়বেটিস নিয়ন্ত্রণে থাকবে।
তিনি জানিয়েছেন, বয়স বাড়লে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এমনিতেই একটা দূরত্ব তৈরি হয়। সেই সময় সোশ্যাল মিডিয়ার সক্রিয় হলে একাকিত্ব ও হতাশা কাটানো যাবে। সমবয়সি কাউকে না পেলেও মনের কথা বলে হালকা হওয়া যায়। যেহেতু অচেনা তাই গোপন কথা বলতেও আটকাবে না। তবে বয়স্করা আধুনিক প্রযুক্তির সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবে- এ প্রশ্নের জবাবে কোপিক বলেন, নিজের প্রয়োজনেই সোশ্যাল মিডিয়ার তারা সরব হবেন। একবার কষ্ট করে প্রযুক্তি শিখে ফেললে বাকিটা তারা নিজেরাই করে ফেলতে পারবে।


























































