বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বেনাপোল বন্দরে পানি, নষ্ট হচ্ছে কোটি টাকার পণ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৬

benapole-550x336

পূর্বাশা ডেস্ক:

বেনাপোল বন্দরে পানি নিষ্কাশণের ড্রেন দীর্ঘদিন সংস্কারের অভাবে বৃষ্টিতে জমে থাকা পানি বন্দরের শেডের ভিতর ঢুকে নষ্ট হচ্ছে কোটি টাকার আমদানিকৃত পণ্য। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা।

শ্রমিকরা কাজ করতে না পারায় ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তাণি কার্যক্রম। অভিযোগ উঠেছে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দরে বেশি রাজস্ব আদায় হলেও সেই অনুযায়ী গড়ে ওঠেনি অবকাঠামো। একটু বৃষ্টি হলেই হাটু সমান পানি জমে যায় বন্দরের ভেতর। বিশেষ করে ৯,১১ আর ১৫ নম্বর শেডে পানি ঢুকে নষ্ট হচ্ছে মূল্যবান পণ্য।

পানি নিষ্কাশণের জন্য ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ দ্রুত শুরু করার কথা জানালেন বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে ১শ’ কোটি টাকা বরাদ্দ হয়ছে বলেও জানায় কর্তৃপক্ষ। এর মধ্যে পয়নিষ্কণের কাজও রয়েছে।

দেশের বৃহত্তম এই স্থলবন্দর থেকে সরকার প্রতিবছর ৩হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদাই করে খাকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি