জাকির হোসেন হাজারী ঃ
কুমিল্লার দাউদকান্দিতে ফারজানা আক্তার নামে এক ডিগ্রী (সম্মান) পরীক্ষার্থী রহস্যজনক কারণে আত্মহত্যা করেছে।
সে উপজেলার ষোলপাড়া গ্রামের কবির হোসেনের মেয়ে এবং গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারী ডিগ্রী কলেজের বিএসএস(সম্মান) পরীক্ষার্থী ।
শনিবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় গলায় ওড়না পেচিয়ে ফাসিতে ঝুলে নিজ বাড়ীতে আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তশেষে রোববার (২৮ আগষ্ট) বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা যায়, উপজেলার বারপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামের কবির হোসেনের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে ফারজানা আক্তার ছিল সবার বড়। দুই হাজার দশ সালের ১০আগষ্ট পাশের গ্রাম সুন্দুলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে রবিউল হাসানের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল। রিদান নামে আড়াই বছরের ছেলে রয়েছে। স্বামীর ব্যাবসার সুবিধার জন্য ঢাকার যাত্রাবাড়ী ভাড়া বাড়ীতে থাকতেন। ডিগ্রী পরীক্ষার জন্য চলতি মাসের ৫ তারিখে বাবার বাড়ীতে আসেন এবং শনিবার সন্ধ্যায় গলায় ওড়না পেচিয়ে ফাসিতে ঝুলে আত্মহত্যা করেন।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন প্রতিবেশী বলেন, বিয়ের পর লেখাপড়া এবং পরীক্ষা দেয়া নিয়ে প্রায়ই স্বামীর সাথে মনোমালিন্য হতো বলে আমরা শুনেছি। ঢাকা থেকে প্রায়ই একা বাড়ীতে আসতো এবং একাই যেতো।
সরেজমিনে ফারজানার বাড়ীতে গিয়ে দেখা যায় স্বামীর বড় ভাই মিজানুর রহমান ও তার বাবা ফজলুর রহমান এলাকার লোকজন নিয়ে বসে আছেন । সাংবাদিক পরিচয় জানারপরই ফজলুর রহমান বলেন আমি ৩৫ বছর ইত্তেফাকে চাকরী করেছি। ফারজানা আক্তারের স্বামীর কথা জানতে চাইলে বলেন সে বাড়ীতে আছে। দাম্পত্য কলহের কারণে আত্মহত্যা করেছেকিনা এমন প্রশ্নের স্বামীর বড় ভাই মিজানুর রহমান বলেন, ভাই এসব প্রশ্ন এখন না করলে হয় না ।
স্বামী রবিউল হাসান দিপু বলেন, আমার ইচ্ছাতেও লেখাপড়ার করত এবং সম্পূর্ণ খরচ আমিই চালিয়েছি।
ফারজানার বাবা কবির হোসেন ও মা রাজিয়া বেগম মেয়ের শোকে বার বার মূর্ছা যান আর বলেন “কেন কিছু না বলে আমাদের ছেড়ে চলে গেলি মা” ।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া বলেন, ডিগ্রী পরীক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।


















































