শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পদ্মার পানি বাড়ায় প্লাবিত কুষ্টিয়ার বিস্তীর্ণ এলাকা


পদ্মার পানি বাড়ায় প্লাবিত কুষ্টিয়ার বিস্তীর্ণ এলাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৮.২০১৬

kustia-bonna-457x550

পূর্বাশা ডেস্ক:

ভারতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে খুলে দেয়া হয়েছে ফারাক্কা বাঁধের ১০০টি স্লুইস গেট। ফলে আগ্রাসী হয়ে উঠেছে উত্তাল পদ্মা। পানি বেড়ে যাওয়ায় ইতোমধ্যে প্লাবিত হয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চরঢাকা ও সুলেমাননগরসহ বেশ কয়েকটি এলাকা। পাশাপাশি তীব্র স্রোতের কারণে দেখা দিয়েছে ভাঙ্গন।

গত দু’দিনে ভাঙ্গনের ছোবলে এসব এলাকার দেড় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে শত শত পরিবার। আবার কেউ কেউ ভাঙ্গন আতংকে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ভিটেমাটি হারা পরিবারগুলো নতুন আশ্রয় না পেয়ে হয়ে পড়েছেন দিশেহারা। তবে, ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনসহ সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এদিকে, চরঢাকা এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি প্লাবিত হওয়ায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। এতে অনিশ্চিত হয়ে পড়েছে বিদ্যালয়টির ২৬৫ শিক্ষার্থীর পড়াশুনা।

ফারাক্কা বাধের গেট খুলে দেয়ায় ডুবে গেছে ভেড়ামারা উপজেলার ১৫০ হেক্টর ফসলি জমি। এছাড়াও দৌলতপুর, কুমারখালী ও খোকশা উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি