সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদার সঙ্গে জন কেরির বৈঠক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৮.২০১৬

Jhon--Khaleda.jpg--SM20160829182019

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) রাজধানীতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে এই বৈঠক শুরু হয় বিকেল ৪টা ২০ মিনিটে। ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষ হয় বিকেল ৫টা ২০ মিনিটে। যাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে। এ নিয়ে বিএনপির পক্ষ থেকে ব্রিফ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি