শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » স্কুল ছাত্রী রিশা হত্যাকা-, ছুরিকাঘাতের কথা স্বীকার করেছে ওবায়দুল


স্কুল ছাত্রী রিশা হত্যাকা-, ছুরিকাঘাতের কথা স্বীকার করেছে ওবায়দুল


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৯.২০১৬

risha-1-550x387

পূর্বাশা  ডেস্ক:

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেছে ওবায়দুল খান।

গ্রেফতারের পর তাকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে রিশাকে ছুরিকাঘাতে হত্যার স্বীকারোক্তি দেয় ওবায়দুল।

বৃহস্পতিবার দুপুরে পুলিশের রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১০ রিমান্ড আবেদন করে ওবায়দুলকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ডে চাওয়া হয়েছে।

এর আগে বুধবার ভোরে নীলফামারীর ডোমার থেকে ওবায়দুলকে গ্রেফতার করা হয়।

ছুরিকাঘাতের কারণ জানতে চাইলে রমনা বিভাগের এডিসি আজিমুল হক বলেন, ওবায়দুল রিশাকে পছন্দ করতো। ওবায়দুলের দাবি রিশাও তাকে পছন্দ করতো। তার বক্তব্য অনুযায়ী পছন্দ কিংবা প্রেমের বিষয়টি ছিল প্রাথমিক অবস্থায়। দীর্ঘদিন রিশার  পেছনে সে ঘুরলেও সম্পর্কের কোনো উন্নতি ঘটেনি এবং রিশার কাছ থেকে কোনো সাড়াও পায়নি। এর ফলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে ওবায়দুল।

আজিমুল হক আরো বলেন, বৃহস্পতিবার ওবায়দুলের সীমান্ত পেড়িয়ে ভারতে চলে যাওয়ার পরিকল্পনা ছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি