শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় রিভলবারসহ আটক ১


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৯.২০১৬

comilla-arms-1.9.1620160901140800

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা থেকে রিভলবারসহ মো. ইউনুস আলী (২৫) নামে এক অস্ত্র চোরা কারবারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (৩১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে উপজেলার বৌয়ারা বাজার বিওপির অন্তর্গত লক্ষ্মীপুর পোস্টের দলকিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন এ তথ্য জানায়।

আটক মো. ইউনুস আলী (২৫) জেলার চান্দিনা উপজেলার নবাবপুরের শরিতলা গ্রামের মৃত আদম আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল রাতে দলকিয়া এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালায়। এসময় ওই অটোরিকশা থেকে রিভলবারসহ মো. ইউনুস আলীকে আটক করা হয়। পরে তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি