প্রেস বিজ্ঞপ্তি ঃ
৩ সেপ্টেম্বর কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি বিটিভির কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার রতন এবং দেশ প্রিয় নিউজ”র সম্পাদক ইতালি প্রবাসী সাংবাদিক ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহেল মজুমদার শিপনের মাতা ফিরোজা বেগম মজুমদারের ৩৫ তম মৃত্যু বার্ষিকী। ১৯৮১ সালের এ দিনে মৃত্যুবরণ করেন । এ উপলক্ষে কুমিল্লা সদর উপজেলার রাচিয়া পৈত্রিক নিবাসে পরিবারের পক্ষে থেকে ও ইতালির প্রবাসী সাংবাদিক শিপনের বাসভবনে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ফিরোজা বেগম মজুমদারের মৃত্যু বার্ষিকী পালন করা হবে । এদিকে সাংবাদিক রতন ও শিপন তাদের শ্রদ্ধেয় মাতার আত্বার শান্তির জন্য সাংবাদিক, রাজনৈতিক , সাংস্কৃতিক, পেশাজীবী সহ সকল পরিচিতি জনদের দোয়া বিণীতভাবে কামনা করেছেন ।

















































