শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এবারের ঈদ যাত্রা সস্তিদায়ক হবে : ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৯.২০১৬

165258kader_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদ যাত্রা সস্তিদায়ক হবে। ঈদে মানুষের যাত্রাকে নির্বিঘ্ন করতে সর্বাত্বক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। যানজট বেশি হয় এমন স্থানে এক হাজার রোভার স্কাউট সদস্য মোতায়েন করা হবে বলেও জানান মন্ত্রী। রবিবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তায় বিআরটিএ ভ্রাম্যমান আদালতের কর্মকান্ড পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, হাইওয়ে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে। সহযোগিতা করবে রোভার স্কাউট সদস্যরা। রোভার স্কাউটগন তিন শিফটে দায়িত্ব পালন করবে। তাদের উপযুক্ত সম্মানী দেওয়া হবে। মালিক সমিতির সঙ্গে আলোচনা হয়েছে। তারা আমাদের সহযোগিতা করবে। অন্যান্য সব বিষয়েও প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। যাত্রী দুর্ভোগ কমাতে মন্ত্রী সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।

মন্ত্রী আরো বলেন, ঈদে ঘরমুখ মানুষদের জন্য এবার ৮০ টি বিআরটিসির নতুন বাস রির্জাভ রাখা হয়েছে। যাতে যাত্রীরা নিবিঘ্নে বাড়ি পৌঁছতে পারে।

এসময় মন্ত্রী নিজে রাস্তায় চলাচলরত গাড়ি থামিয়ে এগুলোর কাগজপত্র পরীক্ষা করেন এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানার নির্দেশ দেন। মন্ত্রী জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘড়িয়া, নিমতলা ও মাওয়া চৌরাস্তায় বিআরটিএর ভ্রাম্যমান আদলত বসানো হয়েছে। ৩টি ভ্রাম্যমান আদলতের মাধ্যামে অনিয়মের বিভিন্ন কারণে ৩৫ টি যানবাহনকে ২৮ টি মামলা ও ৩৫ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়েছে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিআরটিএ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম, মোটরযান পরিদর্শক (মুন্সীগঞ্জ) মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি