পূর্বাশা স্পোর্স ডেস্ক:
অভূতপূর্ব একের পর এক জয়ের ইতিহাস রচনা করছে বাংলাদেশের মেয়েরা। সোমবার এফসি অনূর্ধ ১৬ বাছাইপর্বে শেষ ম্যাচে আমিরাতকে ৪ গোলে হারিয়েছে বাংলাদেশ।
সকাল ১১টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচে প্রথম থেকেই আমিরাতকে চাপের মুখে রাখে বাংলাদেশ। প্রথম গোল আসে ৭ মিনিটে। বিরতির আগে এটাই ছিলো একমাত্র গোল। বিরতির পর আমিরাতকে একেবারে কোণঠাসা করে আরো ৩টি গোল করে বাংলাদেশ।
এর আগে চীনা তাইপেকে ৪-২ গোলে হারিয়ে চূড়ান্ত রাউন্ড নিশ্চিতের পরও পুরো শক্তির দল নিয়ে নামছে স্বাগতিকরা। লক্ষ্য শতভাগ জয়ের রেকর্ড।
আগের ম্যাচেই নিশ্চিত হয়েছে চূড়ান্ত রাউন্ড। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি এখন নিয়মরক্ষা মাত্র। অবশ্য সানজিদা-কৃষ্ণাদের অনুশীলন দেখে বোঝার উপাই নেই, এখনও ফোকাস পুরোপুরি মাঠেই আছে দলের। টানা চার জয়ে সি গ্রুপের শীর্ষে স্বাগতিক দল।
শুরু থেকেই বাংলাদেশের দাপট ছিল প্রতি ম্যাচেই। চার ম্যাচে ফরোয়ার্ড লাইনের কাছ থেকে এসেছে ২২ গোল। সর্বোচ্চ ছয় গোল অধিনায়ক কৃষ্ণা রানীর। আলাদাভাবে নজর কেড়েছেন ডিফেন্ডার শামসুন্নাহার। ২২ গোলের তিনটি এসেছে স্পটকিক থেকে। তিনটিতেই শতভাগ সফল এই ডিফেন্ডার।
চীনের টিকিট নিশ্চিত। এবার শুরু হচ্ছে জাতীয় দলের সাফ মিশন। খুব বেশি অবসর নেই স্কোয়াডের। ঈদের সংক্ষিপ্ত ছুটি শেষে ফুটবলাররা যোগ দিবেন সাফ ক্যাম্পে।

























































