শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নয়াপল্টনে কথিত ‘আসল বিএনপি’ কর্মীদেরকে ছাত্রদলের গণধোলাই


নয়াপল্টনে কথিত ‘আসল বিএনপি’ কর্মীদেরকে ছাত্রদলের গণধোলাই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৯.২০১৬

Capture-22

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর নয়াপল্টন এলাকায় কথিত আসল বিএনপির মুখপাত্র কামরুল হাসান নাসিমের কর্মীদের উপর গনধলাই দিয়াছে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা।

সোমবার বিকেলে পৌনে ৩টায় নাসিমের অনুসারীরা জোনাকি সিনেমা হল পার হয়ে নয়াপল্টনের দিকে যেতে চাইলে বিএনপির নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়।

এসময় নাসিমের বেশ কয়েকজন কর্মী গণধোলাইয়ের মুখে পড়েন। পরে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, চতুর্থ মহড়ার অংশ হিসেবে নাসিমের অনুসারীরা পলওয়েল মার্কেটের সামনে থেকে মিছিল নিয়ে নয়াপল্টন বিএনপির কার্যালয়ের অভিমুখে রওয়ানা করেন।

এর আগেও তিনবার নয়াপল্টনে দিকে মিছিল নিয়ে আসলে হামলার মুখে পড়ের কথিত বিএনপির অনুসারীরা।

পরে জোনাকি সিনেমা হল অতিক্রম করে নয়াপল্টনের দিকে আসতে চাইলে অপেক্ষমান বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দেয়।

এর আগে আসল বিএনপির কর্মীদের মিছিলের সংবাদ শুনে দুপুর থেকেই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অপেক্ষা করেন বিএনপির অংঘ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় নাসিমের কয়েকজন অনুসারীকে ব্যাপক মারধর করা হয়। পরে তাদেরকে মারধরের পর ছেড়ে দেয়া হয়।

এদিকে নয়াপল্টন এলাকায় আসল বিএনপির কর্মীদেরকে গণপিটুনী দেয়ার সময় এ রুটে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

আসল বিএনপির কর্মীদেরকে হামলার পর অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেন সহ-ছাত্রদল সভাপতি জয়দেব জয়, আবু আতিক আল হাসান মিন্টু, যুগ্ম সম্পাদক মিয়া মো রাসেল, বিএম নাজিম মাহমুদ, মুশফিকুর রহমান লেলিন, মির্জা ইয়াসিন, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারীর মহানগর পূর্বের সভাপতি খন্দকার এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক প্রমূখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি