পূর্বাশা ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠক প্রমাণ করে যে আমেরিকা বাংলাদেশে স্থিতিশীল সরকারের পাশাপাশি একটি বৈধ বিরোধী দল চায়। ওই বৈঠকে খালেদা জিয়াকে জন কেরি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণে সাহায্য করতে ইচ্ছুক। এতে প্রমাণিত হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশে উন্নত পণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায়।
জাপানের কূটনৈতিক পত্রিকা দ্য ডিপ্লোম্যাটের এক বিশ্লেষণে এ কথা বলা হয়েছে। আরাফাত কবিরের লেখা বিশ্লেষণটি পত্রিকাটি নিরাপত্তা ক্যাটাগরিতে ছাপা হয়েছে।
পত্রিকাটি লিখেছে, জন কেরির এই সফর প্রমাণ করে যে, মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের হাতে বাংলাদেশের পতন দেখতে চায় না। এর ফলে ওয়াশিংটন ঢাকার সাথে সম্পর্ক স্থাপনে কাজ করছে। তবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের এই অংশীদারিত্বের মধ্যে বাংলাদেশের সুবিধা অর্জনের বিষয়টি নির্ভর করছে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার উপর। এটি ঠিক যে বাংলাশের ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থা এবং মানবাধিকার পরিস্থিতির অবনতি কেরির আলোচনার মধ্যে আসে নি।
ডিপ্লোম্যাট লিখেছে, বাংলাদেশ যখন তার ইতিহাসে সর্বনিকৃষ্ট সন্ত্রাসবাদের শিকার হচ্ছে ঠিক তখনই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ সফর করেন। বাংলাদেশ ভ্রমণে তিনি সরকার, কর্তৃপক্ষ, সামাজিক নেতৃত্ব ও যুবসমাজের কাছে এক বার্তা পৌছে দেন আর সেটি হল যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাথে কাজ করবে। এই প্রথমবারের মত যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে একসাথে কাজ করার ইচ্ছে দেখিয়েছে।
পত্রিকাটি লিখেছে, গত তিন বছরে বাংলাদেশে সংখ্যালঘু, লেখক, বিদেশীদের ধারাবাহিকভাবে হত্যা করা হয়েছে। বর্তমান সরকার এইসব হত্যাকান্ড, বিরোধী দলের নির্যাতন এবং জনগণের ভেতরে ভয়-ভীতি ঢুকিয়ে দেয়ার জন্য সমালোচনার শিকার হয়েছে। শেখ হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচন না দেওয়ায় বিরোধী দল নির্বাচন বর্জন করে এবং ২০১৪ সালে বাংলাদেশ সবচাইতে জঘন্য রাজনৈতিক দ্বন্দ-কলহের শিকার হয়। অনেক মানুষ এই সহিংসতায় নিহত হয়। এরপর মুক্তচিন্তক এবং নাস্তিকদের হত্যার পর আল-কায়েদা ভারতীয় উপমহাদেশে অবস্থানের জন্য বাংলাদেশে তাদের শাখার কথা ঘোষণা করে এবং বাংলাদেশে একের পর এক হামলায় আইএস ও আল কায়দা দায় স্বীকার করে। এরপর ঢাকার গুলশান হামলার পর আমেরিকা বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের অস্তিত্ব আছে বলে নিশ্চিত করে এবং নিশা দেশাইকে পাঠায়। কিন্তু শেখ হাসিনা সরকার এই হামলা বাংলাদেশের কিছু সন্ত্রাসীদের কাজ বলে নিশ্চিত করে। এরপর ঢাকাতে এসে জন কেরি বলেন, বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রমের সাথে যে সিরিয়া এবং ইরাকের সন্ত্রাসীদের সংস্পর্শ আছে এই বিষয়ে কোন সন্দেহ নেই।
তিনি আরো বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ অন্যান্য কর্মকর্তারা এটি স্বীকার করেছেন। বাংলাদেশে কেরির সফরের পর একটি উল্লেখযোগ্য দিক হল বাংলাদেশ কেরির প্রস্তাবে একসাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করতে সম্মত হয়-কারণ এর আগে হাসিনা সরকার বাংলাদেশের সন্ত্রাসী হামলার সাথে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠির সম্পর্কের ব্যাপারে কোন পরামর্শ গ্রহণ করতে রাজি ছিল না।
তাই বর্তমানে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র একই অবস্থানে আছে। এটি খুব সহজ যে দুই দেশই তাদের মধ্যে বিদ্যমান ভুল বোঝাবোঝি তাদের শত্রুদের বিরুদ্ধে এক সাথে কাজ করবে। কেরি আশা প্রকাশ করেছেন যে , দুই দেশের তদন্তকারী এবং আইনি সংস্থা এক সাথে কাজ করবে।
তকডিপ্লোম্যাট তাদের বিশ্লষণে বলেছে, ঢাকা সফরের পর কেরি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ি ঘুরে দেখেন। ঢাকা এডওয়ার্ড কেনেডি সেন্টারে যুবসমাজের উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময় তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা স্মরণ করে বলেন, এতে তার ব্যক্তিগত সমর্থন ছিল যদিও মার্কিন প্রশাসন বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করে নি। এটি কথার কথা মনে হলেও বাংলাদেশের ক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ বলা যায়। এছাড়া জন কেরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বত্ব এবং বাংলাদেশের সফলতার প্রশংসা করেন। এর আগে আন্তর্জাতিক বিশ্ব ও যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে একতরফা নির্বাচন থেকে বের হয়ে এসে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়ে আসছিল। কিন্তু কেরির সফর এই বার্তা দেয় যে, মার্কিন প্রশাসন বর্তমান সরকারের সাথে কাজ করতে প্রস্তুত।
পত্রিকাটি তাদের বিশ্লেষণে আরো বলেছে, বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের জোর সম্পর্কের ভিত্তিতে ওয়াশিংটনের উচিত ঢাকাকে সন্ত্রাসবাদ মোকাবেলায় রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে সহায়তা করা। কেরি ঠিকই বলেছেন যে, ‘গুলশান হামলা বাংলাদেশকে বিভক্ত করার জন্য চালানো হয়েছে।’ ঢাকার এটি নিশ্চিত করা প্রয়োজন যেন সামাজিক এবং রাজনৈতিক বিভেদের সুযোগে সন্ত্রাসীরা দেশকে দূষিত করার সুযোগ না নিতে পারে। সন্ত্রাসবাদ শুধুমাত্র একটি নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট দল নয় এটি পুরো দেশের জন্য হুমকি। আর সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের যুদ্ধ করার জন্য জাতির মধ্যে ঐক্য থাকা আবশ্যক। আর মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে ভাল কেই বা এক হওয়ার গুরুত্ব্ উপলদ্ধি করতে পারে? তাই যুক্তরাষ্ট্রের উচিত ঢাকাকে ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিকভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে চাপ প্রয়োগ করা।























































