শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দলীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কাল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৯.২০১৬

114916PM_(14)_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

দলের সম্মেলনের প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার নেতাদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্য এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত থাকবেন।

সভায় সংশ্লিষ্ট নেতাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। সভায় সভাপতিত্ব করবেন গঠনতন্ত্র উপ-কমিটির আহ্বায়ক এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক।

উল্লেখ্য, আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে রবিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে গঠনতন্ত্র উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি