শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


তারেক রহমানসহ চার জনের বিরুদ্ধে চার্জশিট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৯.২০১৬

180226TarekZia_kalerkantho_pic
পূর্বাশা ডেস্ক:
তেজগাঁও থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চার জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে এই চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক এমদাদুল হক।
তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন- একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, একুশে টেলিভিশনের তৎকালীন প্রধান প্রতিবেদক (চিফ রিপোর্টার) মাহাথির ফারুকী এবং বিশেষ প্রতিনিধি কনক সরওয়ার। এদের মধ্যে আব্দুস সালাম কারাগারে। বাকি তিনজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি