শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ১০ টাকা কেজি চাল বিতরণ, উদ্বোধন করতে কুড়িগ্রামের পৌঁছালেন প্রধানমন্ত্রী


১০ টাকা কেজি চাল বিতরণ, উদ্বোধন করতে কুড়িগ্রামের পৌঁছালেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৬

pm

পূর্বাশা ডেস্ক:

হত দরিদ্রদের মাঝে ১০ টাকা দরে ৩০ কেজি চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে, আজ কুড়িগ্রাম পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলা হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।এর পর থানাহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে, ১০টাকা দরে প্রতি জনকে ৩০ কেজি চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে নতুন সাজে সেজেছে গোটা জেলা। নির্মাণ করা হয়েছে, শতাধিক তোরণ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি