বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পিস্তল-গুলিসহ আটক ২


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০১৬

090138atok-3_kalerkantho_pic

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বিদেশি পিস্তল, গুলি ও মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। আটকরা হলেন- ফরহাদ খান (৪৫) ও কামরুল হাসান (৩৬)। বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব।

র‌্যাব জানায়, সন্ধ্যা ৬টার দিকে নগরীর রাজগঞ্জের মধুমতি সিনেমা হল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৬ রাউন্ডগুলি ও ১৫ বোতল কোরেক্স সিরাপসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার জানান, আটক ওই দুই ব্যক্তিকে র‌্যাব কার্যালয়ে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি