তাওহিদ হোসেন মিঠু ঃ
কুমিল্লায় অপহƒত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নুর জাহান আক্তার নীলাকে (১৭) উদ্ধার করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
শুক্রবার (৯ সেপ্টে¤¦র) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের উত্তর পদুয়া এলাকার মোঃ শাখাওয়াত হোসেনের বাড়ি থেকে নীলাকে উদ্ধার করেন। রাত ৮ টায় প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপহƒত নুর জাহান আক্তার নীলা কুমিল্লা সদরের দৌলতপুর টিএন্ডটি মোড় এলাকার মোঃ নজরুলের মেয়ে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
কুমিল্লা র্যাব-১১ সূত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫ টায় তার নিজ বাসা থেকে নগরীর কান্দিরপাড় রাণীর দিঘিরপাড়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। পরে নীলা আর বাড়িতে ফিরে আসেনি।
পরে নীলার মা মোঃ লায়লা নুর বাদি হয়ে ওইদিন রাতেই কোতয়ালী থানায় একটি সাধারণ ডাইরী দায়ের করেন।
গত ৮ সেপ্টেম্বর নীলার মা কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ অফিসে এসে লিখিত অভিযোগ জানায়। অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১১, সিপিসি-২ এর ষ্কোয়াড্রন কমান্ডার মেজর মোস্তফা কায়জারের নেতৃত্বে আজ সকালে চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উত্তর পদুয়া এলাকার মোঃ সাখাওয়াত হোসেনের নিজ বাড়ি থেকে নীলাকে উদ্ধার করা হয়। মোঃ সাখায়াত হোসেন বর্তমানে পলাতক রয়েছে।


















































