মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসিকে ম্যাচে পেতে বার্সার অপেক্ষা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৯.২০১৬

msn

ডেস্ক রিপোর্টঃ

চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা লিওনেল মেসি অনুশীলনে ফিরেছেন। তবে দলের সেরা তারকাকে নিয়ে তাড়াহুড়ো না করে তার পুরোপুরি সেরে ওঠার অপেক্ষায় আছে বার্সেলোনা।

আন্তর্জাতিক বিরতি শেষে আগামী শনিবার আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় লড়াইয়ে ফিরবে বার্সেলোনা।

কুঁচকির সমস্যা নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেললেও ব্যথা বাড়ায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারেননি মেসি। অধিনায়কের একমাত্র গোলে উরুগুয়ের বিপক্ষে জেতা আর্জেন্টিনা ভেনেজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র করে।

ওই চোট নিয়ে ক্লাবে যোগ দেওয়া মেসি ধীরে ধীরে সেরে উঠছেন। সম্প্রতি সতীর্থদের সঙ্গে অনুশীলনেও যোগ দিয়েছেন, কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন।

তাই আলাভেসের বিপক্ষে তার খেলার বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি বার্সেলোনা।

শুক্রবার সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে লুইস এনরিকে বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পরিস্থিতির মূল্যায়ন করতে হবে। দলের সঙ্গে সে একটু অনুশীলন করেছে এবং একা একাও অনুশীলন করেছে।”

“প্রত্যেক ম্যাচের আগে যে ম্যাচ আমরা খেলব তার মূল্যায়ন করতে হবে এবং দলের প্রয়োজনীয়তা বুঝতে হবে। আমরা জানি, (দলের জন্য) লিও কি এবং তাই আমাদের তার খেয়াল রাখতে হবে।”

গত মৌসুমের পর প্রায় তিন মাসের ছুটি শেষে কাম্প নউয়ে যোগ দিয়েছেন নেইমার। দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান তারকাকে দলে পেয়ে খুব খুশি এনরিকে।

“তাকে ভালো মনে হচ্ছে। অলিম্পিকে সে সোনা জেতায় আমি খুব খুশি কারণ এটা জেতা খুব কঠিন।”

রিও অলিম্পিক ফুটবলে ব্রাজিলের সোনার পদক জয়ে নেতৃত্ব দেওয়া নেইমার সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে দুর্দান্ত খেলেন। একুয়েডরের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে দলকে এগিয়ে দেওয়ার পর কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারাতে জয়সূচক গোল করেন নেইমার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি