সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২০৩০ সালের মধ্যে শীর্ষ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৯.২০১৬

why-choose-the-us_1-550x365

পূর্বাশা ডেস্ক:

মার্কিন মন্ত্রীর আশাবাদ
আগামী ১৪ বছরের মধ্যেই বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ। ‘ব্যাপক নিরাপত্তা’ চ্যালেঞ্জ সত্ত্বেও ২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ এ অবস্থানে পৌঁছে যাওয়ার পথে রয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার দিল্লিতে এক সম্মেলনে মার্কিন উপসহকারী

পররাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলা অ্যাগিলার এ আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের

অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। খবর ইউএনবির।

দিল্লিতে অনুষ্ঠিত ইস্ট-ওয়েস্ট সেন্টার ইন্টারন্যাশনাল মিডিয়া কনফারেন্সে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যাঞ্জেলা অ্যাগিলার। সেখানে বক্তৃতাকালে তিনি বাংলাদেশের গত দুই দশক ধরে ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন ও আর্থ-সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির চিত্র তুলে ধরেন। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যেই বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির দেশের একটি হওয়ার পথে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অ্যাঞ্জেলা অ্যাগিলার বলেন, ব্যাপক নিরাপত্তা চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ খাদ্য আমদানিকারক দেশ থেকে খাদ্য রফতানিকারকে পরিণত হয়েছে। দেশটির কয়েক লাখ মানুষ অতিদারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের অনেকগুলোই বাংলাদেশ পূরণ করতে পেরেছে। শিশু মৃত্যুর হার লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে। মাতৃস্বাস্থ্যেরও উন্নতি হয়েছে। এসব অর্জনে মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বে কী অর্জিত হতে পারে, এটি তার একটি বড় উদাহরণ।

গত মাসের শেষদিকে ঢাকা সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বক্তব্যের উদৃব্দতি দিয়ে অ্যাঞ্জেলা অ্যাগিলার বলেন, এক দশক আগেও কি কেউ ভাবতে পেরেছিল, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এত ঘনিষ্ঠভাবে আলোচনা করবে। বঙ্গোপসাগরে টহল দিতে বাংলাদেশ কাটার (মার্কিন কোস্টগার্ডের অন্যতম বৃহৎ জলযান, এর দুটি রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে) ব্যবহার করবে। আমাদের যৌথ এজেন্ডার মধ্যে সন্ত্রাস দমন থেকে পরিবেশ, মহাসাগরগুলোর স্থিতিশীলতা সব বিষয়ই অন্তর্ভুক্ত হবেথ এটিও কি কেউ ভাবতে পেরেছে?

তিনি বলেন, এ অঞ্চলের প্রতিটি দেশেরই স্বতন্ত্র চ্যালেঞ্জ রয়েছে। একই সঙ্গে বিপুল সম্ভাবনাও রয়েছে। স্থিতিশীলতা, নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে তা আরও শক্তিশালীকরণে কাজ করতে পারি। আমরা বিশ্বাস করি, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতার ক্ষেত্রে বৃহৎ সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্য অর্জনে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।

মার্কিন উপসহকারী মন্ত্রীর মতে, ২০৩০ সালের দিকে ভারত হবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। ওই সময় দেশটির মধ্যবিত্তের সংখ্যা ৫০ কোটিরও বেশি হবে। ভারতকে তিনি সবচেয়ে বড় অর্থনৈতিক ফ্যাক্টর বলেও উল্লেখ করেন। সমুদ্রতীরের শ্রীলংকাও কৌশলগত অবস্থানের কারণে তার পররাষ্ট্র ও অর্থনৈতিক নীতির মধ্যে নতুন করে ভারসাম্য আনছে বলেও মন্তব্য করেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি