শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যানজটমুক্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০১৬

14302476_1076567772393020_1080895555_n
তাওহিদ হোসেন মিঠু/জাকির হোসেন হাজারি ঃ
যানবাহনের চাপ নেই, তাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ৯৭ কিঃমিঃ অংশে যানজট নেই।
গত বুধবার থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত এ সড়কে ব্যাপক যানজট ছিল । রোববার ভোররাত থেকে যানবাহনের চাপ অনেক কমে যাওয়ায় এখন মহাসড়ক বলতে গেলে প্রায় ফাকাঁ।

untitled-2-copy
মহাসড়কে অন্যান্য যানবাহন চলাচল করলেও রপ্তানীযোগ্য এবং জরুরী পণ্যবাহী কাভার্ডভ্যান ছাড়া অন্যান্য কাভার্ডভ্যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে চট্রগ্রামগামী এবং চট্রগ্রাম থেকে ঢাকাগামী যানবাহন অল্প সময়েই গন্তব্যে পৌছতে পারছে। গত তিনদিন মহাসড়কের মুন্সিগঞ্জ ও সোনারগাঁও এলাকায় যানজটের রেশ কুমিল্লার গোমতি সেতু থেকে দাউদকান্দির পুরোটা অংশেই এর প্রভাব পড়েছিল।
কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক জানান, মহাসড়কের কুমিল্লা কোন অংশেই যানজট নেই।
এর আগে গত বুধবার থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত মেঘনা সেতুতে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গোমতী সেতু থেকে গৌরিপুর, শহীদনগর, বারাপাড়া এলাকাজুড়ে বিশাল যানজট ছিল। ফলে এ যানজটে ঈদে ঘরমুখো যাত্রী, পন্যবাহী যানবাহন ও কোরবানী পশুর গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে পড়েছিল।
তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ৪৪ কিঃমিঃ অংশে কোন যানজট ছিল না ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি