স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢুলিপাড়া এলাকার রমিজ মিয়ার মার্কেটের পেছনের ফসলি জমি থেকে আব্দুল গণি (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের মাথায় ধারালো অস্ত্রের কোপের আঘাতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত আব্দুল গণি কুমিল্লা সদরের মোস্তফাপুর এলাকার আহমদ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।


















































