শনিবার,২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


হোমনায় মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০১৬

%e0%a7%a7%e0%a7%a7%e0%a7%a7%e0%a7%a7

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা হোমনার দৌলতপুরে মেয়ে আয়েশাকে (১০) বিষ খাইয়ে হত্যা করে বিষপানে আত্মহত্যা করেছেন মা রোকেয়া বেগম (২৯)।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রোকেয়া উপজেলার দৌলতপুর গ্রামের প্রবাসীর স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে রোকেয়া মেয়ের অজান্তেই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ায়। তারপর রোকেয়াও বিষপান করেন। এতে রোকেয়া ও মেয়ে আয়েশা অসুস্থ হয়ে পড়ে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই দুইজনেই মারা যান।

হোমনা থানার সেকেন্ড অফিসার কাজী নাজমুল হক বাংলানিউজকে জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি