পূর্বাশা ডেস্ক:
ঐতিহাসিক ‘শিক্ষা দিবস’ আজ। ১৯৬২’র শিক্ষা আন্দোলনের প্রতীক ১৭ই সেপ্টেম্বর এই ‘শিক্ষা দিবস’। শিক্ষার জন্য সংগ্রাম, ত্যাগ, বিজয়, গৌরব ও ঐতিহ্যের প্রতীক এই শিক্ষা দিবসের এবার ৫৪তম বার্ষিকী।
এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শিক্ষক ও ছাত্রসংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীর শিক্ষাভবনের সামনে শিক্ষা অধিকার চত্বরে শ্রদ্ধা নিবেদন, সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধন।
উল্লেখ্য,১৯৬২ সালের এদিনে তৎকালীন সরকারের ঘোষিত শিক্ষানীতির প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে কয়েকজন ছাত্র মারা যান। এরপর থেকে দিনটি শিক্ষা দিবস হিসেবে পালিত হচ্ছে।























































