সোমবার,২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরে আসুন: বিএনপিকে হাছান মাহমুদ


জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরে আসুন: বিএনপিকে হাছান মাহমুদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৯.২০১৬

montri-1

পূর্বাশা ডেস্ক:

জঙ্গি লালন-পালনের সর্বনাশা পথ পরিহার করে অতীত কর্মকা-ের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপিকে অহ্বান করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময়ে তিনি আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনের মত ভুল স্বীদ্ধান্ত না নিয়ে সংবিধান অনুযায়ী ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসার প্রস্তুতি নিন।

ঐ অনুষ্ঠারে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে শুধু রামপাল নয়, দেশে কোনো বিদ্যুৎ কেন্দ্রই হতো না ।

ডক্টর হাছান মাহমুদ বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় বিদ্যুৎ খাতে ২১ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। অথচ এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনও বাড়েনি।

এছাড়া হাছানও মাহমুদ আরও বলেন,বাংলাদেশের পত্র-পত্রিকার মতো স্বাধীনতা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতেও নেই। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এমনকি ইউরোপের দেশগুলোর সংবাদ মাধ্যমও বাংলাদেশের মত স্বাধীনতা ভোগ করে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি