শনিবার,২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৯.২০১৬

rt7urtmt

আরিফুর রহমান মজুমদার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মাহফুজ (১৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন মোটরসাইকেল আরোহী।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলার আটগ্রাম এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত মাহফুজ উপজেলার পাচরা গ্রামের মাইনুদ্দিনের ছেলে।

আহতরা হলেন- উপজেলার বশকরা গ্রামের মাওলানা জাহাঙ্গীরের ছেলে রাহাদ (১৮), পাচরা গ্রামের মীর হোসেনের ছেলে ফাহিম (১৬) ও নাঙ্গলকোট উপজেলার পরেরভোমরা গ্রামের সহিদ মিয়ার ছেলে রহমত উল্লাহ অপু (১৫) । আহতদের মধ্যে রাহাদ এর অবস্থা গুরুতর। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, চারবন্ধু মিলে স্থানীয় ডলি রির্সোট রেস্টুরেন্টে নাস্তা করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আরিফ  জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি