মঙ্গলবার,১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৯.২০১৬

%e0%a7%a9%e0%a7%a9%e0%a7%a9%e0%a7%a9

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার ঢুলিপাড়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল বারী (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢুলিপাড়া মদিনা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারী কুমিল্লা নগরীর নানুয়ার দীঘি পাড়ের মৃত সোনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেলে ঢুলিপাড়া মদিনা ফিলিং স্টেশন এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুল।  এ সময় একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব  বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি