![]() |
স্টাফ রিপোর্টার ঃ
বাংলাদেশ ব্যাংকের (বিবি) রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ আগামী তিন-চার মাসের মধ্যে ফেরত আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন, ফিলিপাইনের আদালতে মামলা চলছে। দ্রুতই আশা করি চুরির সব অর্থ ফেরত আনা যাবে। আর মামলা প্রক্রিয়া চলমান থাকাতেই তদন্ত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে না, যদি এর মধ্যে প্রকাশ করা হয়, তবে কোনো আপসেট হতে পারে। যা আমরা চাই না।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
এখন পর্যন্ত ৮০ মিলিয়ন ডলার ফেরতের পথে রয়েছে বলেও জানান তিনি।
























































