স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কুমিল্লায় পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লা গণজাগরণ মঞ্চের উদ্যোগে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার তনু হত্যার ছয় মাস পূর্ণ হওয়ায় এ প্রতিবাদ সমাবেশ করা হয়।
এতে বক্তব্য রাখেন-গণজাগরণ মঞ্চ কুমিল্লার আহ্বায়ক খায়রুল আনাম রায়হান, তনুর মা আনোয়ারা বেগম ও ছোট ভাই আনোয়ার হোসেন প্রমুখ।
আনোয়ারা বেগম বলেন, আমার মেয়ে হত্যার ছয় মাস পেরিয়ে গেলেও দোষীদের গ্রেফতার ও বিচার হচ্ছে না। অবিলম্বে ডিএনএ প্রতিবেদন অনুযায়ী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তিনি।
চলতি বছরের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার পাশের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়।


















































