রবিবার,৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগরে প্রেমিকের হাতে প্রেমিকা খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৯.২০১৬

%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a7%a8-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8
মোশাররফ হোসেন মনির, মুরাদনগর ঃ

মুরাদনগর উপজেলায় প্রেমিকের হাতে প্রেমিকা জাহানারা বেগম (২৭) খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নিহত জাহানারা বেগম(২৭) উপজেলার সদর ইউনিয়নের করিমপুর গ্রামের মৃত আলী আকবরের মেয়ে। এছাড়া তিনি ২ সন্তানের জননী ছিলেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাহানারার লাশ ফেলে পালিয়ে যায় ঘাতক প্রেমিক।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার কৈজুরী গ্রামের মহিউদ্দিন করিমপুর গ্রামের হতদরিদ্র পরিবারের মৃত আলী আকবরের মেয়ে দুই কন্যা সন্তানের জননী স্বামী পরিত্যক্তা জাহানারা বেগমকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে অবৈধ মেলামেশা শুরু করে প্রেমিক মহিউদ্দিন।

এ বিষয়টি এলাকায় জানাজানি হলে এক পর্যায়ে রোববার (২৫ সেপ্টেম্বর) জাহানারা বেগম স্ত্রীর স্বীকৃতি আদায় করতে প্রেমিক মহিউদ্দিনের বাড়িতে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাহানারার লাশ ফেলে পালিয়ে যায় ঘাতক।

পরে মুরাদনগর থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের মা জমিলা বেগম জানান, তার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। এদিকে মহিউদ্দিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, লাশের ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে। ঘাতককে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। মামলার প্রস্তুতি চলছে।

ইমতিয়াজ আহমেদ জিতু
০১৬৭৬-৩২৭৫০৪



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি