স্টাফ রিপোর্টার ঃ
মিটার টেম্পারিং করে গ্যাস বিক্রি করায় কুমিল্লায় একটি সিএনজি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা জানান, মিটার টেম্পারিং করে গ্যাস বিক্রি করায় সদর দক্ষিণ উপজেলার ভূইয়া সিএনজি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জ্বালানি মন্ত্রণালয়ের উপ সচিব প্রকৌশলী মোকাম্মেল হক, বাখরাবাদ গ্যাস কোম্পানির জিএম এস এম হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল ২৬ সেপ্টেম্বর মিটার টেম্পারিং করে গ্যাস বিক্রি করায় আলেখারচর বিশ্বররোডের রাহমা সিএনজি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা এবং দেবিদ্বারের সাহাপাড়ার মেসার্স কুমিল্লা সিএনজি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

















































