শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গাইবান্ধায় জেএমবিসহ গ্রেপ্তার ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৯.২০১৬

130910atok-11_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

গাইবান্ধা জেলায় পুলিশের বিশেষ অভিযানে আব্দুল হাদি (২৬) নামে এক জেএমবি সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আশফিকুজ্জামান আকতার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের দুপুরের মধ্যে আদালতে নেওয়া হবে।

আবদুল হাদি সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের ঠেংগারপাড়া গ্রামের মো. আতোয়ার মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে সাঘাটা থানায় বিস্পোরক দ্রব্য আইনের মামলা রয়েছে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। এ ছাড়া অন্যদের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ কন্টোল রুম অপারেটর আসাদুজ্জামান জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলার সদর থানা, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী থেকে চারজন ও সাঘাটা উপজেলা থেকে এক জেএমবির সদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তিনি অন্যদের নাম-পরিচয় জানাতে পারেননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি