শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আছে সপ্তম ইন্দ্রিয়!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৯.২০১৬

large_35taqafhyhtal3ebaxggalnory5-550x399

পূর্বাশা ডেস্ক:

পঞ্চ ইন্দ্রিয়ের কথা তো সবারই জানা। এর সঙ্গে ষষ্ঠ ইন্দ্রিয়ের কথাটাও জানে। অনেকে আবার ষষ্ঠ ইন্দ্রিয় নিয়ে সংশয় প্রকাশ করে। যষ্ঠ ইন্দ্রিয় বলতে এক্সট্রা সেনসুয়াল পারসেপশন (ইএসপি) বলতে আমরা সাধারণত ভবিষ্যৎ দর্শন বা ওই জাতীয় কিছুকেই বুঝি। এরই মধ্যে বিজ্ঞানীরা সপ্তম ইন্দ্রিয় থাকার কথা জানা।

সম্প্রতি মার্কিন একদল গবেষকের গবেষণা থেকে সপ্তম ইন্দ্রিযের কথা জানা হেছে। গবেষকরা বলছেন, সেই ইন্দ্রিয়ানুভূতি মোটেও অলৌকিক কিছু নয়। এ অনুভূতিকে ‘প্রোপ্রায়েসেপশন’ বলা হয়। অর্থাৎ নিজের ওপরে দখলদারি। এই বিশেষ অনুভূতি মানুষকে তার দেহের আয়তন এ পরিমাপ সম্পর্কে সচেতন রাখে। যেকোনো সময়-পরিসরে দেহকে খাপ খাওয়াতে সাহায্য করে।

এছাড়া আরো একটি অনুভূতি হল ‘থার্মোসেপশন’। এটা দিয়ে মানুষ তার চারপাশের তাপমাত্রা টের পায়। এই অনুভবই মানুষকে তার দেহের তাপমাত্রায় ভারসাম্য রাখে। এটা দিয়েই বুঝতে পারে কখন ঠান্ডা কাপড় গায় জড়াতে হবে আর কখন ঠান্ডা শরবত খেতে হবে।

আরো একটি ইন্দ্রিয় অনুভূতি হলো ‘ইকুইলিব্রিওসেপশন’। এটা দিয়ে দেহের ভারসাম্য বজায় রাখা। এ ইন্দ্রিয়ের জন্যই মানুষ হাঁটা বা দৌড়নোর সময়ে পড়ে যায় না। এর বাইরেও রয়েছে ক্ষুধা-তৃষ্ণা, সময় এবং দিক সংক্রান্ত অনুভূতি। এভাবে দেখতে গেলে পঞ্চ ইন্দ্রিয়ের হিসাবের বাইরে আরো অনেক ইন্দ্রিয়ের সন্ধান পাওয়া যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি