রবিবার,৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৯.২০১৬

indexবেলাল হোসাইন, চৌদ্দগ্রাম:

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দূর্ঘটনায় আহত ছারছিনা আলিয়া মাদরাসার অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মাওলানা মোস্তফা হামিদী (৯৭) মারা গেছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ি নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের চারিজানিয়া গ্রামে তিনি মারা যান।

গত সপ্তাহের শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরা দীঘির পাড়ে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মাওলানা হামিদী গুরুতর আহত হন। এরপর কুমিল্লা ট্রমা সেন্টারে চিকিৎসা শেষে গতকাল সোমবার তাকে বাড়িতে আনা হয়। আজ সকালে তিনি মারা যান।

নিহতের চাচাতো ভাই বৃহত্তর কুমিল্লা সংবাদপত্র এজেন্ট সমিতির সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম গাফুরী মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি