শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কবিকে শ্রদ্ধা জানায়নি বিএনপি, এটি দুঃখজনক : জাফরুল্লাহ


কবিকে শ্রদ্ধা জানায়নি বিএনপি, এটি দুঃখজনক : জাফরুল্লাহ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০১৬

14470779_1243019015757557_1500984531_n-550x457

পূর্বাশা ডেস্ক:

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে বিএনপি শেষ শ্রদ্ধা জানাতে না আসায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এতো বড় একজন কবিকে দলটির কেউ শ্রদ্ধা জানাতে না আসা খুবই দুঃখজনক। বুধবার (২৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ শামসুল হকের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকের দিন শোকের। আরও একটি কষ্টের সংবাদ যে বিএনপির পক্ষ থেকে কেউ শ্রদ্ধা জানাতে আসেনি। একজন বড় মাপের মানুষ, দেশের একজন বড় সব্যসাচী লেখক, এমন একজন মানুষকে শ্রদ্ধা জানাতে না আসাটা মেনে নেওয়া যায় না। বিএনপির এমন কাউকে আমি দেখিনি যে শ্রদ্ধা জানাতে এসেছেন। এটি খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, মহান এই কবির স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের পরেও বেঁচে থাকার প্রয়োজন ছিল। উনি আরও বেঁচে থাকলে আমরা অনেক কিছুই পেতাম। মহান কবির মৃত্যুতে আমরা শোকাহত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি