বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণে ৭শ বোতল ফেন্সিডিলসহ আটক ১২


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০১৬

db-arest
স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা সদর দক্ষিণ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান পরিচলনা করে ৭শ বোতল ফেন্সিডিল সহ ১২ জনকে আটক করেছে। বুধবার ভোর সাড়ে ৪ টায় বাঘরপুর-সুয়াগাজী সড়ক থেকে তাদেও আটক করা হয়।
আটকৃতরা হলেন, রাজশাহীর চুটিয়া থানার আটভাগ গ্রারেম নুরুল আমিনের ছেলে দ্বীন ইসলাম (২৭), কুমিল্লা সদর দক্ষিণ থানার কমলপুর গ্রামের মৃত জারু মিয়ার ছেলে মোঃ কবির হোসেন (২৮), আব্দুল সোবহানের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২০), মৃত বাহন মিয়ার ছেলে মোঃ ফারুক হোসেন (২৫), মৃত মোহন মিয়ার ছেলে মোঃ কবির হোসেন (২০), মৃত কালা মিয়ার ছেলে মোঃ শাহ আলম (৩৫), মৃত মোহন মিয়া ছেলে মোঃ আজাদ হোসেন (২০), মৃত আব্দুল মতিন ছেলে জামাল (২৭), মৃত মোহন মিয়ার ছেলে মিজানুর রহমান (২৪), মৃত খোকন মিয়ার ছেলে হাসান (২০), সুবর্ণ পুর গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৬), একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোর্শেদ আলম (২৭)।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের এসআই মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম জানান, সদর দক্ষিণ মডেল থানাধীন যমুনা আবাসিক হোটেল এর বিপরীতে বাঘরপুর-সোয়াগাজী রাস্তা হতে ৭শ বোতল ফেন্সিডিলসহ আসামীদের আটক করা হয়েছে। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি