চান্দিনা প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় ¯œাতক সম্মানের অনুমতি পায় ২০১০ সালে। ওই বছরেই ২০১০-১১ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষার্থী ভর্তি নেয় কলেজ কর্তৃপক্ষ। ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৪র্থ পর্বের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ২৭ সেপ্টেম্বর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ওই ফলাফলে শতভাগ পাশ করে বাজিবাত করেছে চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ৪টি বিভাগের ৬৮জন শিক্ষার্থী শতভাগ পাশের গৌরব অর্জন করেন। এছাড়া ৬৮জন শিক্ষার্থীর মধ্যে ২২জন শিক্ষার্থী প্রথম বিভাগে উর্ত্তীণ হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ওই কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ১৪ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬ জন, হিসাব বিজ্ঞান বিভাগের ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪জন সহ মোট ২২ জন প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। বাকি সকল শিক্ষার্থী দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়।
কৃতিত্বপূর্ণ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন কলেজ প্রতিষ্ঠাতা সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁঞাসহ কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁঞা জানান, কলেজ পরিচালনা পর্ষদের আন্তরিক প্রচেষ্টা, কলেজ প্রতিষ্ঠাতা ড. রেদোয়ান আহ্মেদ এর নিবিড় পর্যবেক্ষণ ও দিক নির্দেশনা এবং কলেজের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের সমন্বিত উদ্যোগের ফলে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্যের ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আমাদের প্রত্যাশা।


























































