রবিবার,৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে শারর্দীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০১৬

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
শারর্দীয় দুর্গোৎসবকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বুধবার সকালে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা পূজা উদযাপনের প্রস্তুতি সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা নিবার্হী অফিসার মোঃ সাইফুল ইসলাম’র সভাপতিত্বে সভায় এসময় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মু. সাইফুল শহীদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া বেগম, দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান, দেবিদ্বার উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক রবীন্দ চন্দ্র পাল, সদস্য সচিব মানিক চক্রবর্তী, কুমিল্লা জেলা পূজা উদযাপন কমিটির পূজা বিষয়ক সম্পাদক নারায়ন চন্দ্র দে, ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, মোঃ খোরশেদ আলম মোঃ সফিকুল ইসলাম সহ আরো অনেকে প্রমূখ।
এদিকে বক্তরা বলেন,সারা দেশের ন্যায় এবছর উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৭৮টি পূজা মন্ডপে শারর্দীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। দেশের সার্বিক দিক বিবেচনা করে প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপ কর্তৃপক্ষ পৃথক স্বেচ্ছাসেবক টিম গঠন করে এবং প্রর্যাপ্ত আলোক সজ্জ্বা নিশ্চিত করতে হবে। পূজা মন্ডবে কেউ বিশৃংখলা সৃষ্টি করলে বা অপচেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। প্রত্যেকটি পূজা মন্ডপে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের বিশেষ টিম থাকবে বলে বক্তারা জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি