পূর্বাশা ডেস্ক:
বিভিন্ন নামে বেনামে দিনের পর দিন বাস থেকে চাঁদা আদায় ও চাঁদার পরিমাণ বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লার হোমনা-ঢাকা রুটে বাস চলাচল অনিদিষ্টকালের জন্য বন্ধ রেখেছে হোমনা-ঢাকা বাস মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার থেকে এই ধর্মঘট শুরু হয়।
জানা যায়, হোমনা-ঢাকা রুটে প্রতিটি বাস থেকে ৭শ টাকা করে চাঁদা আদায় করে আসছে একটি রাজনৈতিক সিন্ডিকেট। পরবর্তীতে ৭শ টাকার সাথে আরো ৪শ টাকা আদায় করছে ওই সিন্ডিকেট। এ নিয়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিভিন্নভাবে সমাধানের চেষ্টা করেও কোন সূরাহা না হওয়ায় গতকাল মঙ্গলবার থেকে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদ।
চাঁদাবাজির বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত এ পরিবহন ধর্মঘট চলবে বলে জানিয়েছে পরিবহন নেতৃবৃন্দ।


















































