মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আবারও ব্রুনা সঙ্গে নেইমার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৬

image_166034_1475045905
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিনের সম্পর্ক৷ মাঝে কিছু সময় ছাড়াছাড়ি, অভিমান! তবে একে অপরকে মন থেকে ছেড়ে যাননি কখনও৷ তাই আবার কাছে আসা৷ একজন, এই সময়কালের সাম্বা ফুটবলের সেরা শিল্পী৷ অন্যজন, সাম্বা সেলুলয়েডের সুন্দরী অভিনেত্রী৷

ফের একসঙ্গে ব্রাজিলের এই সেলিব্রিটি জুটি৷ পুরনো বান্ধবী ব্রুনা সঙ্গে আবারও এক ফ্রেমে ধরা দিলেন নেইমার৷

দু’বছর আগে ব্রাজিল বিশ্বকাপের পর দু’জনের মধ্যে সাময়িকভাবে বিচ্ছেদ হয়েছিল। ঘরের মাঠের সেই বিশ্বকাপ ব্রাজিলের ছিল এক অভিশাপ!

সেমিফাইনালে জার্মানির কাছে ৭ গোল হজম করতে হয়েছিল৷ তার আগেই অবশ্য চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন অধিনায়ক নেইমার৷

তারপর কোপা আমেরিকাতেও ব্যর্থ ফুটবল রুপকথার দেশটি৷ কিন্তু দেশের মাটিতে রিও অলিম্পিকে ঘুরে দাঁড়ানো শুরু৷ অলিম্পিকে ব্রাজিলের সোনাজয়ের পর আবার দু’জনের মধ্যে পুরনো সম্পর্ক ফিরে আসে।

অলিম্পিক ফুটবল ফাইনালের টাইব্রেকারে নেইমারের গোলে ব্রাজিলের জয়ের পর গ্যালারিতে সমর্থকদের সঙ্গে ব্রুনাও মেতেছিলেন উৎসবে। ব্রাজিলের অন্য ফুটবলারদের বান্ধবী আর স্ত্রীদের সঙ্গে একই জায়গায় অবশ্য ছিলেন না দেশের জনপ্রিয় অভিনেত্রী। ম্যাচের পর নেইমারকে দেখা গিয়েছিল তার পাশে যেতে৷

এখানেই শেষ নয়, ঘনিষ্ঠতা যে বাড়ছে সেটা বোঝা গেল, সম্প্রতি ব্রুনাকে বার্সেলোনার এক রেস্তোরাঁয়ও নেইমারের সঙ্গে ডিনার করতে দেখে!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি