শুক্রবার,১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


পাসওয়ার্ড কত অক্ষরের হলে নিরাপদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৬

image_166038_0

ডেস্ক রিপোর্ট :

সম্প্রতি দেশ-বিদেশে ইন্টারনেট নির্ভর বিভিন্ন পরিসেবায় সাইবার হামলার পরিধি বেড়ে গিয়েছে অনেকে। সবাই যেন ধুর্ত হয়ে গিয়েছে।

তাই যে, যেভাবে পারছে, সে সেভাবেই ঠকাচ্ছে অন্যকে। কিন্তু একটু সচেতন থাকলেই সাইবার হামলা থেকে নিজেদের ইমেইলসহ বিভিন্ন জিনিসের তথ্য রক্ষা করা সম্ভব।

এই বিষয়ে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এফ-সিকিউরের এক গবেষক জ্যার্নো নিয়েমেলা বলেছেন, ‘কমপক্ষে ২০ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করলে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

তবে ৩২ অক্ষরের পাসওয়ার্ড হলে আরও ভালো হয়। পাসওয়ার্ডগুলোতে কাছাকাছি শব্দের বদলে এলোমেলো অক্ষর ব্যবহার করলেও হ্যাকিং থেকে নিরাপদ থাকা সম্ভব।

কিন্তু ২০ অক্ষরের পাসওয়ার্ড বা ৩২ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করাটাও তো সমস্যার। সেক্ষেত্রে? এই বিষয়ে ওই গবেষক বলেছেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে হলে এটুকু তো করতেই হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি