শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মনপাড়ায় হতদরিদ্র কৃষককে শ্বাসরুদ্ধ করে হত্যা, আটক ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৬

dsc_0497

মোঃ অপু খান চৌধুরী ॥
কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার দুলালপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২৯ সেপ্টেম্বর এক হতদরিদ্র কৃষককে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। ব্রাহ্মনপাড়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শোরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরন করে। নিহতের বোন বালিনা গ্রামের মৃত আবদুল বারির মেয়ে রেহেনা আক্তার ও এলাকাবাসি সাংবাদিকদের জানান আমার ভাই রফিকুল ইসলাম (৪৫) গত কয়েক বছর যাবত একই গ্রামের মাজ্ঞুর হোসেন পুলিশের জমি বর্গা চাষ করে আসছে। ঘটনার দিন তার ছেলে মামুন ও অন্যরা মিলে রফিকুল ইসলামের সাথে জমির ধান কাটার বিষয় নিয়ে বাড়ীর পাশের রাস্তায় কথা কাটাকাটি হয়ে রফিকুল ইসলামকে এলোপাতারী মারধর করে। এক পযার্য়ে মাজ্ঞুর হোসেন পুলিশের ছেলে মামুন রফিকুল ইসলামের গলায় চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। খবর পেয়ে ব্রাহ্মনপাড়া থানার এস আই সুমন কুমার আদিত্য, এস আই, এস এন এম আতিকুরজ্জামান সর্ঙ্গীয় ফোস সহ ঘটনার স্থানে গিয়ে নিহতের লাশ ঊদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে কুুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ব্রাহ্মনপাড়া থানার এস আই সুমন কুমার আদিত্য জানান মান্জু পুলিশের জমি রফিকুল ইসলাম বর্গা চাষ করত এই নিয়ে তার ছেলে মামুন গংদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিকুল ইসলামকে মারধর করে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার সাথে জড়িত সন্দেহে মান্জু পুলিশের ছেলে লোকমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি