মঙ্গলবার,৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৬

picture3

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর ২০১৬ তারিখ আনুমানিক ১২.৪০ ঘটিকায় সদর দক্ষিণ থানার অর্ন্তগত যশপুর (একবালিয়া পোষ্ট) বিওপি’র “একবালিয়া মসজিদের পার্শ্ব” নামক স্থান হতে ৩৭৩ টি ইয়াবা ট্যাবলেটসহ ধৃত ০১ (এক) জন মাদক ব্যবসায়ী মাহমুদুর রহমান (২৮), পিতা- মোঃ সামছুল হক, গ্রাম- উলুরচর, পোষ্ট- চৌয়ারা, থানা- সদর দক্ষিণ জেলা- কুমিল্লাকে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্য একটি অভিযানে গত ২৮ সেপ্টেম্বর ২০১৬ তারিখ আনুমানিক ২১.১০ ঘটিকায় কোতয়ালী থানার অর্ন্তগত বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপি’র “কেরানীনগর” নামক স্থান হতে ০১ কেজি গাঁজাসহ ধৃত ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী (১) মোহাম্মদ হোসেন (৪৫), পিতা- মৃত মনঞ্জুর আলী, গ্রাম- পাঁচথুবি, পোষ্ট- মোঘলটুলী এবং (২) মোঃ জামাল হোসেন (৫০), পিতা- মৃত গোলাম হোসেন, গ্রাম+পোষ্ট- শাহাপুর, উভয়ের থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

picture4এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ২৮ বোতল, গাঁজা- ৩৬ কেজি, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট- ১০০০০ টি, বিট লবণ ১৩৭৫ কেজি, কসমেটিকস্ সামগ্রী- ২৭১ টি ২৪ কেজি বাংলাদেশী ইলিশ মাছ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৮,১৪,৭৫০/- (আট লক্ষ চৌদ্দ হাজার সাতশত পঞ্চাশ)টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

মোঃ শহীদুল আলম

অতিরিক্ত পরিচালক

অধিনায়কের পক্ষে

প্রয়োজনে যোগাযোগ

মোঃ রাশেদুল ইসলাম

১০ বর্ডার র্গাড ব্যাটালিয়ন, কুমিল্লা

মোবাইলঃ ০১৭৬৯-৬০৩২১৬

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি