শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম ও ঝুঁকিপূর্ণ শিল্প জনজীবন হুমকীতে ফেলেছে


আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম ও ঝুঁকিপূর্ণ শিল্প জনজীবন হুমকীতে ফেলেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৬

image_166097_0
ডেস্ক রিপোর্ট :

অগ্নিকাণ্ডে বিধ্বস্ত টাম্পাকো কারখানা।

বাংলাদেশে সম্প্রতি টঙ্গির একটি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৩৯জন শ্রমিক নিহত হয়েছে। ফায়ার সার্ভিস বলছে সে কারখানাটিতে রাসায়নিক পদার্থ থাকায় আগুন ব্যাপক আকার ধারণ করেছিল।

এ অগ্নিকাণ্ডে আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে বিভিন্ন শিল্প কারখানার পাশে বসবাসের ঘর-বাড়ি তৈরি করা এবং আবাসিক এলাকায় রাসায়নিকের গুদামসহ ঝুঁকিপূর্ণ ছোটখাটো শিল্প গড়ে উঠেছে।

এ পরিস্থিতি জনজীবনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

টঙ্গির বিসিক শিল্প এলাকা ঘেঁষে পূর্ব আরিচ পাড়া মহল্লা। এখনকার অধিকাংশ বাড়ি টিনের তৈরি। এ বাড়িগুলোর পাশেই অনেক শিল্প কারখানা দেখা যাচ্ছে।

এ শিল্প কারখানাগুলোর অনেক কাঁচামাল এ এলাকায় রাখা হয়। সম্প্রতি টাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডের পর এ এলাকার মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে।

আরিচ পাড়ার বাসিন্দা শাহিনুর আক্তার বলছেন শিল্প কারখানার পাশেই তার বাড়ি হওয়ায় যে কোন সময় দুর্ঘটনা নিয়ে তিনি আতঙ্কে থাকেন। তিনি বলছেন, টাম্পাকো কারখানায় বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড তার মনে উদ্বেগ তৈরি করেছে।

শাহিনুর আক্তার বলেন, ” এই খানে শিল্প এলাকা হওয়ার আগেই আমাদের বাড়ি ছিল। শিল্প এলাকা হইছে পরে। এখন আমরা কোথায় যাব? আমাদের পুরা এলাকায় কেমিক্যালের গুদাম আছে । ”

শিল্প কারখানার পাশেই বাড়ি হওয়ায় এক সময় অনেকে বেশ খুশি হয়েছিলেন। দুর্ঘটনা নিয়ে কোন চিন্তা কারো মাঝেই ছিল না। যারা ভাড়া থাকেন তারাও এসব বাড়িকে সুবিধাজনক হিসেবেই মনে করতেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি