মঙ্গলবার,৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে প্রাইভেটকারভর্তি ১’শ কেজি গাঁজাসহ ২ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৬

2
স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রাইভেটকারে তল্লাশি করে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতি সেতু ট্রোল প্লাজা থেকে প্রাইভেটকার ( ঢাকা মেট্রো-ন-১১-০১০৪) ভর্তি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, মাদারীপুর জেলার রাজর থানার আম গ্রামের আব্দুল কালামের ছেলে সোহেল রানা (৩০), কুমিল্লা ব্রাহ্মণপাড়ার নাইঘর এলাকার আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে জসিম মিয়া (৩১)।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি