পূর্বাশা ডেস্ক:
কম্পিউটার যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট বাংলাদেশে অফিস খুলেছে। ২৮ সেপ্টেম্বর রাজধানীর রোকেয়া সরণিতে এই অফিসের উদ্বোধন করেছেন গিগাবাইটের কর্মকর্তারা।
গিগাবাইটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় পরিবেশক ও বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে গিগাবাইট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিগাবাইটের রিজিয়নাল হেড এলান সু, বাংলাদেশ শাখার প্রধান খাজা মো. আনাস খানসহ গিগাবাইটের পরিবেশক স্মার্ট টেকনোলজিসের পরিচালক জাফর আহমেদ ও মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন প্রমুখ।

























































