শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীর গণসংবর্ধনায় অস্ত্রসহ যুবলীগ নেতা আটক


প্রধানমন্ত্রীর গণসংবর্ধনায় অস্ত্রসহ যুবলীগ নেতা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০১৬

090101_arrest_logo

ডেস্ক রিপোর্ট : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনায় আসা অস্ত্রসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে গোয়েন্দা কর্মকর্তারা।

শুক্রবার বিকাল ৫টায় তাকে আটক করা হয়। আটক ওই নেতা হলেন, গণসংবর্ধনা অনুষ্ঠানে নেতৃত্বদানকারী মহানগর যুবলীগ নেতা উত্তরের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম খান ওরফে জামাই সেলিম।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে কর্মরত সংশ্লিষ্ট গোয়েন্দার এক কর্মকর্তা জানান, যুবলীগ নেতা সেলিম খানের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে। বর্তমানে তাকে বিমানবন্দরের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি