
মোঃ রাসেল সোহেল, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১নং বাবুটিপাড়া আওয়ামী তরুনলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭০ তম জন্ম বার্ষিকী ও বাংলাদেশ আওয়ামী তরুনলীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের দক্ষিন খান থানা আওয়ামী তরুন লীগের সংগ্রামী সভাপতি আল-আমিন ও বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের দক্ষিন খান থানার আওয়ামী তরুন লীগের সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ মাসুম ভূইয়া।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে বাবুটিপাড়া আওয়ামী তরুনলীগ কে বিভিন্ন রকম দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তারা আরও বলেন, বাংলাদেশ আওয়ামী তরুন লীগ কোন ব্যক্তি বিশেষের রাজনীতি করে না। বাংলাদেশ আওয়ামী তরুন লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে কাজ করে।
মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মহসিন খান বলেন, আমাদের রাজনীতি পরিচ্ছন্ন রাজনীতি। আমরা কোন ব্যক্তি বিশেষের হয়ে কাজ করি না সংগঠনে আছি সাংগঠনিক ভাবে যে নির্দেশনা আসে সেভাবেই কাজ করি। তিনি বাবুটিপাড়া ইউনিয়ন আওয়ামী তরুন লীগকে বলেন কোন ব্যক্তির কাছে আপনাদের রাজনীতি বিক্রি করবেন না। আপনারা সংগঠনের নির্দেশে দলের জন্য কাজ করবেন। কোন নোংরা রাজনীতির কাছে মাথা নত করবেন না। আর যেহেতু আওয়ামী তরুন লীগ এ এলাকায় নতুন, তাই আপনাদের কর্মকান্ড সাধারন জনগনের কাছে সঠিক ভাবে তুলে দরবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাবুটিপাড়া আওয়ামী তরুন লীগের সভাপতি মোঃ তানভির হোসেন, সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান মায়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম হোসেন।
বাবুটিপাড়া ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইব্রাহিম মাঝি ও সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ কাউছার, দ্বীন ইসলাম, পারভেজ, রুবেল ও নাঈম ।
বাবুটিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে বক্তব্য দেন আওয়ামীলীগ নেতা মোঃ আবু তাহের মাঝি, মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আবুল হাশেম (অবঃ বিডিআর), ইউনিয়ন আওয়ামীলীগ আইন বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল (অবঃ বিডিআর) ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ কাজী সাখাওয়াত হোসেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগের পিতা মোঃ আঃ বারী সরকার।

















































